সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শ্যামনগর বাজার কমিটি এবং ব্যবসায়ীদের কর্মশালা ও পাটের ব্যাগ বিতরণ  

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে সাতক্ষীরার শ্যামনগর বাজার কমিটি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের করণীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে ব্যবসায়ীদের মাঝে পাটের ব্যাগ বিতরণ করা হয়।

বুধবার (১৯ নভেম্বর ‘২৫) বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উন্নয়ন সংস্থা রূপান্তরের পক্ষ থেকে পাটের ব্যাগ বিতরণ করেন, রুপান্তরের প্রজেক্ট ম্যানেজার তছলিম আহমেদ টংকার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মিনা হাবিবুর রহমান ও ইকো সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া।

শ্যামনগর বাজারের ৩৫জন ব্যবসায়ীদের প্রত্যেকের হাতে ১০০পিচ করে পাটের ব্যাগ তুলেন দেওয়া হয়। প্রতিটি ব্যাগের গায়ে লেখা ছিল “আর নয় পলিথিন, বিকল্প ব্যাগ হাতে নিন”। বিনা মূল্যে সাড়ে ৩ হাজার ব্যাগ ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়। মানুষ দৈনন্দিন বাজার কিংবা ব্যবহার্য জিনিস বহনের ক্ষেত্রে পলিথিনের বিকল্প হিসেবে ব্যবসায়ীরা এই ব্যাগ ফ্রিতে সাধারণ জনগণের হাতে তুলে দেবে।

অতিথিরা বলেন, পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। পরিবেশ রক্ষায় পাটের ব্যাগ ব্যবহার এখন সময়ের দাবি। ব্যবসায়ীরা যদি এগিয়ে আসেন, তাহলে খুব সহজেই পলিথিনমুক্ত শ্যামনগর গড়ে তোলা সম্ভব। ব্যবসায়ীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ক্রেতাদের সচেতনতার পাশাপাশি পাটের ব্যাগ সহজলভ্য হলে তারা স্থায়ীভাবে পলিথিন ব্যবহার বন্ধ করতে পারবেন। পরিবেশ সচেতনতা বাড়াতে আগামী দিনগুলোতে আরও ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালানো হবে বলে আয়োজকরা জানান।

এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর কাঁচা বাজারের সাধারণ সম্পাদক নূর ইসলাম, ইয়ুথ ফর সুন্দরবনের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মুনতাকির ইসলাম (রুহানি), প্রচার সম্পাদক সাইফুল ইসলামসহ ব্যবসায়ীবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!