বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা’র শিশু কিশোর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী

✍️মুহাম্মদ হাফিজ📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর এর ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা, শিশু কিশোর অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

“পৃথিবীকে গড়তে হলে সবার আগে গড়ো” শ্লোগানের মধ্য দিয়ে শনিবার (০১ নভেম্বর ‘২৫) সকাল ১০ টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশের সভাপতিত্ব করেন জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শাখার উপদেষ্টা সভাপতি অধ্যক্ষ ইমদাদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত খান।

এ সময় প্রধান অতিথি বলেন, জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর একটি মহৎ উদ্দেশ্য কাজ করে যাচ্ছে। শিশু কিশোরদের ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং নৈতিক চরিত্র উন্নয়নের জন্য ফুলকুঁড়ি আসর এর ভূমিকা প্রশংসনীয়।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আমাদের সন্তানদের সব সময় ভালো কাজের জন্য উৎসাহিত করতে হবে। তাদের ফুলকুঁড়ি আসর এর মত যারা কাজ করেন তাদের সাথে যুক্ত রাখতে আহ্বান জানান।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর কেন্দ্রীয় প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর মুজাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজ সেবা ও সার্কুলেশনের সম্পাদক মাহাবুব সরকার।

অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শাখার ধীমান অগ্রপথিক সালমান রাফিদ ও ফাহিম আহমদ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাতক্ষীরা শাখা পরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী পরিচালক ফুয়াদ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে মাইন্ড ম্যারাথন, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, সংগীত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!