বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমম্বয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমম্বয় কমিটির সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর ‘২৫) সকালে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারে উক্ত সাধারন সভা অনুষ্ঠিত হয়।

জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমম্বয় কমিটির সভাপতি জি এম নুর ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্যে রাখেন, সংগঠনটির উপদেষ্টা শেখ কামরুল ইসলাম ফারুক, উপদেষ্টা সাবেক অধ্যক্ষ মোঃ লিয়াকত পারভেজ, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, কাজী শওকত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছি, তৈয়ব হাসান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, যুগ্ম মহিলা সম্পাদিকা রেবাকা সুলতানা, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনী, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. শেখ আলমগীর আশরাফ, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ এমদাদুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দ্দৌলা-সাগর, সাবেক পৌর কাউন্সিলর মোঃ শফিকুল আলম বাবু প্রমুুখ। সভায় সাতক্ষীরার উন্নয়নে বিভিন্ন দাবী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভার দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আবারো জি এম নুর ইসলামকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা ও মোঃ মশিউর রহমান বাবুকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!