বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার মাছখোলা নতুন বাজারে জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা

✍️মুহাম্মদ হাফিজ📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা নতুন বাজার চাতাল চত্ত্বরে সোমবার (২৯ সেপ্টেম্বর ‘২৫) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এই শিক্ষামূলক অনুষ্ঠানে প্রদর্শিত হয় একটি তথ্যবহুল প্রামাণ্য চিত্র। এতে ৩৬ জুলাইয়ের ঘটনার পটভূমি, আন্দোলনের ধারাবাহিকতা, শহীদদের সংগ্রাম ও ত্যাগ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি , খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-২ আসনের নমিনি মুহাদ্দিস আব্দুল খালেক।

বাংলাদেশ জামায়াত ইসলামীর ০৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের আমির মাওলানা জাকির হোসাইন’র সভাপতিত্বে ও মধ্য মাছখোলা বায়তুল আমান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আলম’র সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন,বাংলাদেশ জামায়াত ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সহকারি সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক ও জেলা শূরা কর্মপরিষদ সদস্য প্রফেসর আব্দুর ওয়ারেছ,সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবিরের সভাপতি মুহাঃ রফিকুল ইসলাম প্রমুখ।

প্রদর্শনীর আয়োজকরা সবাইকে ইতিহাস জানতে ও অন্যদের জানাতে আহ্বান জানান। তারা বলেন, সত্য লুকিয়ে রাখা যাবে না, ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন চলবেই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!