শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ধূলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

✍️মুহাম্মদ হাফিজ📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের যৌথ উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর ‘২৫) বাদ আছর ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুলিহর ইউনিয়ন শাখার আমির মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে ও ব্রহ্মরাজপুর বাজার ইউনিটের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ফারুকীর সঞ্চালনায় প্রধান বক্তার আলোচনা করেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন মাওলানা আজিজুল ইসলাম জিহাদী।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়ারেছ, সদর উপজেলার আমীর ও ঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মোশাররফ হোসাইন, সহকারী সেক্রেটারী অধ্যাপক সহিদুর রহমান ও মাওলানা আব্দুস সবুর ,সদর উপজেলা জামায়াতের মিডিয়া পরিচালক মাওলানা আনিছুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইন প্রমুখ ।

এসময় বক্তরা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ মেনে চললেই সমাজে শান্তি ও ন্যায়ের পথ সুগম হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!