বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

গাজীপুরে বিজয় দিবসে সরকারি জমিতে কাউন্সিলর কার্যালয় নির্মানের উদ্বোধন

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৮৬২ বার পড়া হয়েছে

বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদ মিনার স্থাপন এবং কাউন্সিলর কার্যালয় নির্মানের নামে কৌশলে সরকারি জমি জবর দখলের অভিযোগ উঠেছে। বুধবার (১৬ই ডিসেম্বর) সকালে গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকায় এঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, গাজীপুরে সিটি করপোরেশনের আমবাগ এলাকায় ১০নং ওয়ার্ড কার্যালয় এর নামে সরকারি জমি দখল করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন দুলাল। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষ্যে এলাকার লোকজনকে খিচুরির দাওয়াত দিয়ে কৌশলে কেন্দ্রীয় শহীদ মিনার ও ১০নং ওয়ার্ড কার্যালয় নির্মানের কাজের উদ্বোধন করা হয়।১৯৭০ সালে সাবেক কোনাবাড়ি ইউনিয়নের আমবাগ এলাকার যুবকরা মিতালী সংঘ নামে একটি সংগঠন তৈরি করে । পরে পর্যায়ক্রমে সরকারি সম্পত্তিতে মিতালী সংঘের একটি ঘর তৈরি করে সংগঠনের কাযর্ক্রম চালিয়ে আসছিল । তার পর থেকে ওই এলাকাটি মিতালী ক্লাব নামে পরিচিতি পায় । পরবর্তীতে ওই সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা সেখানে একটি ভবন তৈরি করে । সিটি করপোরেশন হওয়ার পর থেকে সংগঠনটিতে ভাঙ্গন দেখা দেয় । পরে ক্লাবের নামে ওই জমি বন্দোবস্ত না থাকায় ২০১৭ সালে ২৫ অক্টোবর জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এরপর থেকে দীর্ঘদিন জমিটি পরিত্যাক্ত অবস্থায় থাকে ।
বিজয় দিবসের দিন ওই পরিত্যক্ত জমিতে একটি শহীদ মিনার ও স্থানীয় কাউন্সিলরের কার্যালয় কৌশলে স্থাপনের কাজ শুরু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন দুলাল বলেন, এলাকাবাসীর সহায়তায় এখানে শহীদ মিনার ও কাউন্সিলরের কার্যালয় স্থাপন করা হচ্ছে । কার্যালয় থেকে ১০ নম্বর ওয়ার্ডের সকল নাগরিক সুবিধা পাবে বলেও জানান, কাউন্সিলর।

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর (১০,১১,১২ নং ওয়ার্ড) তাসলিমা নাসরিন জানান, এটা রাস্তার জমি গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের নির্দেশেই ১০নং ওয়ার্ড কার্যালয় নির্মান করা হচ্ছে। জমি ব্যবহারের অনুমতির বিষয়টি সিটি মেয়র বলতে পারবেন বলেও জানান, ওই নারী কাউন্সিলর।

মিতালী সংঘের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বলেন, মিতালী সংঘের ভবন থাকা কালীন জমি বন্ধোবস্তের কোন কাগজ পত্র পাওয়া যায়নি। ফলে, জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই জমিতে থাকা স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এখন কিসের ভিত্তিতে আবার স্থাপনা তৈরি করা হচ্ছে তার সম্পর্কে কিছুই জানেন না বলেও জানান  তিনি ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!