মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা তালায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন গ্রেপ্তার

সাতক্ষীরায় ১৪ বাংলাদেশীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিএসএফ

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে
পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৪ বাংলাদেশিকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে।
তারা হলেন, ঢাকার কামরাঙ্গীরচর থানার মাদ্রাসা গলির বাবু মিয়ার মেয়ে মারিয়া আক্তার, সেলিম মিয়ার মেয়ে নুসরাত জাহান, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের বিমল কৃষ্ণ মন্ডলের মেয়ে রাণী মন্ডল, দেবাশীষ মন্ডলের মেয়ে রিয়া মন্ডলসহ ১৪ জন।
শনিবার (২১ জুন ‘২৫) বিকেলে সাতক্ষীরার কুশখালী সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে অংশ নেন কুশখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাসিবুর রহমান এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার।
সাতক্ষীরা ৩৩, বিজিবির মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন জানান, হস্তান্তর হওয়া ১৪ বাংলাদেশি দেশের বিভিন্ন জেলার নাগরিক। বিভিন্ন সময় তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করে সেখানে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের বিভিন্ন রাজ্য থেকে আটক করে। তাদেরকে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। পরে বিজিবি তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।
সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল ইসলাম বলেন, বিজিবির মাধ্যমে থানায় হস্তান্তর করা ১৪ বাংলাদেশিকে যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!