সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ন্যাম ভবনে শ্যামনগর -৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝু ল ন্ত লা শ উ দ্ধা র ডুমুরিয়ায় কৃষককে কু পি য়ে জ খ ম  ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী মোল্যা মশিউরের পথসভা ও উঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা দেওয়ায় বিশাল আনন্দ মিছিল  বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু সুরের সমুদ্রে এক আজন্ম নাবিক: আবু আফ্ফান রোজবাবু সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে ইউনিয়ন পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরের বাঘারপাড়া থেকে তালার অ প হ র ণ মা ম লা র ৩ আ সা মি গ্রে প্তা র, ভি ক টি ম উ দ্ধা র সাতক্ষীরার গুড় পুকুর মেলায় বো মা হা ম লা র র হ স্য দুই যুগেও আলোর মুখ দেখেনি

শ্যামনগরের কৈখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৪ জন বাংলাদেশীকে হস্তান্তর

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে চার জন বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করেছে। শনিবার (২১ জুন ‘২৫) সন্ধ্যা ৭ টার সময় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উত্তর কৈখালীর কালিন্দী নদীর শূন্যরেখায় ভারত-বাংলাদেশ উভয় দেশের বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শেষে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। 

উক্ত বৈঠকে বিজিবির পক্ষ থেকে উত্তর  কৈখালী  কোম্পানি কমান্ডার, নায়ক সুবেদার মোঃ তোফায়েল আহমেদ ও ভারতের পক্ষে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার ঝিঙ্গা ক্যাম্পের এসি মিনা  উপস্থিত ছিলেন।

বাংলাদেশী নাগরিকরা হলেন, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা ইউ গদাইপুর গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে মোহাম্মদ নুর আলম (৩৬), মোহাম্মদ নুর আলম এর স্ত্রী আয়েশা খাতুন (২৬), ও দুই কন্যা  লাবিবা খাতুন (০৬) ও লামিয়া খাতুন (১৬ মাস)। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মোল্লা বলেন, উক্ত পরিবারটি ডাক্তার দেখানোর জন্য সাড়ে তিন বছর আগে ভারতের কেরালা রাজ্যে যায়। কিন্তু চিকিৎসা করাতে যেয়ে লম্বা সময় ধরে তাদের সেখানে অবস্থান করতে হয়েছিল। এর মধ্যে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে আত্মসমর্পণ করলে, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি শনিবার রাত ৮ টার সময় তাদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর করলে, পরবর্তীতে কাগজ পত্র যাচাই-বাছাই শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!