বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

বিগত সরকারের আমলে পৌরসভার নীতিমালা ভঙ্গ করে দরিদ্র এলাকায় চাপিয়ে দেওয়া সাতক্ষীরা জেলার শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর ‘২৬) বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা বাসস্ট্যান্ডে শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের ব্যানারে মানববন্ধনে শ্যামনগর উপজেলার প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। 

উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের সভাপতি গাজী আশরাফুজ্জামানের সভাপতিত্বে এবং মাসুম বিল্লার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রফেসর হাবিবুর রহমান, ঠিকাদার কল্যাণ সমিতির শেখ জাবের হোসেন, রবিউল ইসলাম, মেম্বার শুকুর আলী, মেম্বর বাবলুর রহমান, রনজিত দেবনাথ, শ্যামনগর সদর ইউপি সদস্য মোক্তার হোসেন, গাজী আশরাফ আলী, সদর ইউপির সাবেক মেম্বার মোক্তার হোসেন, সাবেক মেম্বর আব্দুল মজিদ, মেম্বর শোকর আলী, সাবেক মেম্বার হাবিবুর রহমান ও  বিএনপি নেতা আবু সাঈদ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রয়োজনীয় নীতিমালা ও মানদণ্ড যথাযথভাবে অনুসরণ না করেই শ্যামনগরের মতো দরিদ্র ও উপকূলীয় এলাকায় পৌরসভা প্রতিষ্ঠা করা হয়েছে। পৌরসভা হওয়ার পর সাধারণ মানুষের ওপর বিভিন্ন কর ও আর্থিক চাপ বাড়লেও সে অনুযায়ী সড়ক, ড্রেনেজ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য নাগরিকসেবা নিশ্চিত হয়নি। শ্যামনগরের আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় পৌরসভার কার্যক্রম পুনর্মূল্যায়ন করা জরুরি।

বক্তারা আরও বলেন,  বিগত আওয়ামীলীগ সরকারের আমলে একটি মহল নিজেদের স্বার্থে জনগণের মতামত ও স্বার্থ উপেক্ষা করে পৌরসভা বাস্তবায়ন করেছে। মানববন্ধন থেকে বক্তারা শ্যামনগর পৌরসভা বাতিল করে পূর্বের ইউনিয়ন ভিত্তিক স্থানীয় সরকার ব্যবস্থা পুনর্বহাল অথবা জনগণের মতামতের ভিত্তিতে কার্যকর ও জনবান্ধব ব্যবস্থা গ্রহণ ও অনতিবিলম্বে শ্যামনগর পৌরসভা বাতিলের দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!