বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

তালায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের করুণ মৃত্যু

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার পারকুমিরা গ্রামে রবিবার (১৫ জুন ‘২৫) দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাহফুজ আলী (১৫) নামের এক স্কুল ছাত্রের করুন মৃত্যু হয়েছে। মাহফুজ পারকুমিরা গ্রামের মহব্বত আলীর পুত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সুত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় ঐ স্কুল ছাত্র মাহফুজ আলী তার বাড়ীর পাশে একটি মৎস্য ঘেরের পাশে ফুটবল খেলতে গিয়েছিল। খেলা শেষে মাহফুজ আলী ঘেরের মধ্যে গোসল করতে যায়। এ সময় ঘেরে বিদ্যুৎ এর তার শরীরে স্পর্শ করে তাকে ধরে ফেলে। এ সময় মাহফুজ ঘটনাস্থলে মারা যায়। তার মৃত্যুর খবরে তার পরিবারের মধ্যে কান্নার রোলে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।

সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!