রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ক্রয়কৃত জমি দ খ লে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামানকে ফুলের শুভেচ্ছা জানালেন সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ সাবেক জেলা কমান্ডার মোশারফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল কালিগঞ্জের মোল্লারহাটে ছট্টু মোল্লার নির্বাচনী মতবিনিময় সভা নয়ন ভট্টাচার্যের স ড় ক দু র্ঘ ট না য় আ হত, সুস্থতা কামনা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নেতৃবৃন্দের  কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় কুড়িয়ে পাওয়া টাকা ফেরৎ না দেওয়াকে কেন্দ্র করে সং ঘ র্ষ তা লা য় জ মি দ খ লে র চে ষ্টা ও প্রা ণ না শে র হু ম কি র অ ভি যো গে সং বা দ স ম্মে ল ন

পতাকা বৈঠকের মাধ্যমে ৬ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে, বিএসএফ

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে
ভারতে আটক ৬ বাংলাদেশী নাগরিককে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে, বিএসএফ। সোমবার (২ জুন ‘২৫) বিকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপর এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায় অনুষ্ঠিত এক পাতাশ বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। 
সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের মেইন পিসার ১৩ এর সাব পিলার ৩ এবং রেফারেন্স  পিলার ৭ ও ৮ এর মধ্যবর্তী স্থান হতে ৫০ গজ ভারতের অভ্যান্তরে বসিরহাট মহকুমার সরুপনগর থানার হাকিমপুর নামক স্থানে এই  পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের মাদরা কোম্পানী কমান্ডার সবেদার মোঃ শাহ আলম এবং ভারতের ১৪৩ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে  হাকিমপুর কোম্পানি কমান্ডার এসি স্বজন দ্বীপ। পতাকা বৈঠক শেষে বাংলাদেশী ছয় নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে পরে সোমবার সন্ধ্যায় তাদেরকে কলারোয়া থানায় পুলিশের কাছে হস্তান্তর কবে বিজিবি।
হস্তান্তরকৃত বাংলাদেশী নাগরিকরা হলো, নড়াইল জেলার কালিয়া থানার মাধবপাশা গ্রামের মৃত আলতাবের স্ত্রী জুরি বেগম (৭০), একই গ্রামের মৃত ইসহাক শেখের মেয়ে সালমা বেগম (৪১), ফারুক শেখের ছেলে আসিব শেখ (১১) ও সাকিব শেখ (৪), টাঙ্গাইল জেলার সদর থানার ভাতকড়া গ্রামের আফসার উদ্দিন শেখর মেয়ে মোছাঃ মরিয়ম খাতুন (৪৩), ও পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মাছুয়াখালী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ঝর্না বেগম (৪২)।
বিজিবি সূত্র জানায়, হস্তান্তরকৃত বাংলাদেশী নাগরিকরা কাজের সুবাদে ভারতের বিভিন্ন এলাকায় বসবাস করতেন। ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফের আহবানে অনুষ্ঠিত পতাকা বৈঠকে আটকৃতদের নাম ঠিকানা যাচাই করার পর তাদেরকে গ্রহণ করা হয়। 
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, হস্তান্তরকৃত বাংলাদেশী নাগরিকদের নাম-ঠিকানা যাচাই বাছাই করা হচ্ছে। পরে আত্মীয়-স্বজনদের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হবে

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!