বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস- ২০২৫ পালিত হয়েছে। 

বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (৩১ মে ‘২৫) সকাল ১০টায়  জেলা প্রশাসন ভবনের সামনে থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পরে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসন ভবনের সামনে ফিরে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম তারেক সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. আবু সাইদ মোঃ ফারুক। 

এ সময় জেলা প্রশাসন সহ সরকারি ও বেসরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সহ তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করা বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তারা তামাক গ্রহণের ফলে ক্যান্সার সহ শরীরে নানাবিধ জটিল রোগে আক্রান্ত হয়ে শারীরিক বিপর্যয়ের কথা তুলে ধরেন। এছাড়াও তামাকের কুফল তুলে ধরে বক্তারা বলেন, গোপালগঞ্জে তামাক চাষের প্রবণতা কমিয়ে আনা হচ্ছে। কিন্তু সিগারেট কোম্পানীর আর্থিক প্ররোচনার কারনে তা পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। এছাড়াও তামাক জাতীয় পণ্যের ওপর সর্বোচ্চ শুল্ক আরোপ করা যাতে ধূমপায়ীরা তামাক জাতীয় পণ্য ব্যবহারে নিরুৎসাহিত হয়। তামাক চাষ বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আলোচনা সভাশেষে কুইজে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!