বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র উদ্যোগে প্রস্তুতি সভা সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন  সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত

গোপালগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে রোববার (২৫ মে ‘২৫) জেলা শিল্পকলা একাডেমীতে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। 

গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে উদযাপিত হয় এক ব্যতিক্রমী অনুষ্ঠান। এ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) বিশ্বজিৎ কুমার পাল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্নেন্দু শেখর মন্ডল, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সানজিদা হক মিশু, সরকারি বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক মাহামুদ আলী খোন্দকার। 

গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর ‘হালখাতা’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচিত হয় মঞ্চে উপবিষ্ট সকল অতিথিবৃন্দ কর্তৃক যাহা প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষে প্রকাশিত হয়। অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী, উদীচী শিল্পী গোষ্ঠী গোপালগঞ্জ জেলা সংসদ, বাংলাদেশ শিশু একাডেমী গোপালগঞ্জ, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ গোপালগঞ্জ শাখা সহ বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও জেলা শিল্পকলা একাডেমী কর্তৃক নাটক বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাক ঘর’ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাটক ‘লিচু চোর’ নাট্য পরিচালনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর নাট্য প্রশিক্ষক মাহফুজ রিপন।

অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন প্রতিমা হীরা তমা ও শাহানাজ পারভীন শিলু। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!