গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে রোববার (২৫ মে '২৫) জেলা শিল্পকলা একাডেমীতে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে উদযাপিত হয় এক ব্যতিক্রমী অনুষ্ঠান। এ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) বিশ্বজিৎ কুমার পাল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্নেন্দু শেখর মন্ডল, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সানজিদা হক মিশু, সরকারি বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক মাহামুদ আলী খোন্দকার।
গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর ‘হালখাতা’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচিত হয় মঞ্চে উপবিষ্ট সকল অতিথিবৃন্দ কর্তৃক যাহা প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষে প্রকাশিত হয়। অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী, উদীচী শিল্পী গোষ্ঠী গোপালগঞ্জ জেলা সংসদ, বাংলাদেশ শিশু একাডেমী গোপালগঞ্জ, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ গোপালগঞ্জ শাখা সহ বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও জেলা শিল্পকলা একাডেমী কর্তৃক নাটক বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাক ঘর’ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাটক ‘লিচু চোর’ নাট্য পরিচালনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর নাট্য প্রশিক্ষক মাহফুজ রিপন।
অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন প্রতিমা হীরা তমা ও শাহানাজ পারভীন শিলু। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.