মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

গোপালগঞ্জের বশেমুরবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস—২০২০ পালন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস—২০২০ পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আলোচনা সভা, শহীদ স্মৃতিস্তম্ভ ও বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, মসজিদে দোয়া ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম মাহবুবব।

আলোচনা সভায় মূল প্রবন্ধ “চেতনায় দীপ্ত শহীদ বুদ্ধিজীবী দিবস” উপস্থাপন করেন প্রক্টর ড. মোঃ রাজিউর রহমান এবং অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম এ ছাত্তার, আইন অনুষদের ডিন মোঃ আব্দুল কুদ্দুস মিয়া, সামাজিক অনুষদের ডিন প্রফেসর রফিকুন্নেসা আলী, মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভুঁইয়া, রেজিস্ট্রার মোঃ আব্দুর রউফ, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, শিক্ষক সমিতির সভাপতি ড.হাসিবুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ নজরুল ইসলাম হিরা, সহকারী অধ্যাপক মোঃ সোলাইমান হোসাইন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ প্রতিষ্ঠায় শহীদ বুদ্ধিজীবীদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। আলোচনা সভার সভাপতি প্রফেসর ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম মাহবুবব তাঁর বক্তব্যে সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার সোনার বাংলা গড়ার আহবান জানান এবং সকল শহীদের আত্মার শান্তি কামনা করেন। অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম মাহবুবের নেতৃত্বে উপজেলা চত্বরে জয়বাংলা পুকুর পাড়স্থ শহীদ স্মৃতিস্তম্ভে এবং সকাল সাড়ে ১০ টায় ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এছাড়া শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!