বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় দুই ঘন্টা ব্যাপী কারিগরি শিক্ষার্থীদের সড়ক অব’রোধ করে বিক্ষো’ভ

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় দুই ঘন্টাব্যাপী কারিগরি শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে।
বুধবার (১৬ এপ্রিল ‘২৫) বেলা ১২ টা থেকে সাতক্ষীরা শহরের খুলনা রোডের মোড়ে তাদের পেশকৃত ছয়টি দাবি বাস্তবায়নের জন্য এ বিক্ষোভ প্রদর্শন করে। 
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজির সপ্তম ব্যাচের শিক্ষার্থী ও সাতক্ষীরার সমন্বয়ক মোমিনুল ইসলাম, এফডিবির সাতক্ষীরা সভাপতি আব্দুর রহমান, সরকারি পলিটেকনিকের সিভিল টেকনোলজির ৭ম ব্যাচের ছাত্র শাহরিয়ার শাওন, নিশিতা তাসনিম, পঞ্চম ব্যাচের আশরাফুজ্জামান, আব্দুল্লাহ অর্ক, সপ্তম ব্যাচের মোহাম্মদ মানিক প্রমুখ।
এ সময় তাদের কেন্দ্র ঘোষিত ছয়টি দাবিসহ  ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগ করা সমস্ত নিয়োগ বাতিল করার আহ্বান জানান। তারা বলেন, ল্যাব সহকারীরা আমাদের শিক্ষক হতে পারেন না। কারিগরি শিক্ষার জন্য আলাদা মন্ত্রণালয় ঘোষণা করে কমিশন গঠন করতে হবে। কারিগরি শিক্ষায় শিক্ষিতদের নিয়োগ দিতে হবে। যদি তা না করা হয় তাহলে লাগাতার কর্মসূচি ঘোষণা দেওয়ার কথাও বলেন তারা। 
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক শান্তিপূর্ণভাবে আন্দোলনের অনুরোধ জানিয়ে বলেন, ছাত্ররা জাতির ভবিষ্যৎ। তারা যদি কোন বিশৃঙ্খলা করে তাহলে তা কারোর জন্য মঙ্গল নয়। যাতে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখা আমাদের দায়িত্ব। এ সময় তিনি প্রধান সড়ক ছেড়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!