সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ন্যাম ভবনে শ্যামনগর -৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝু ল ন্ত লা শ উ দ্ধা র ডুমুরিয়ায় কৃষককে কু পি য়ে জ খ ম  ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী মোল্যা মশিউরের পথসভা ও উঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা দেওয়ায় বিশাল আনন্দ মিছিল  বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু সুরের সমুদ্রে এক আজন্ম নাবিক: আবু আফ্ফান রোজবাবু সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে ইউনিয়ন পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরের বাঘারপাড়া থেকে তালার অ প হ র ণ মা ম লা র ৩ আ সা মি গ্রে প্তা র, ভি ক টি ম উ দ্ধা র সাতক্ষীরার গুড় পুকুর মেলায় বো মা হা ম লা র র হ স্য দুই যুগেও আলোর মুখ দেখেনি

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের উলোখালী সীমানায় ঢুকে জেলেদের ওপর বিএসএফের হামলা, ৮ জেলে আহত

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৩৫৮ বার পড়া হয়েছে

সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জের উলোখালী চর এলাকায় বাংলাদেশের সীমানায় ঢুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা একদল জেলের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল ‘২৫) গভীর রাতে এ ঘটনা ঘটে। এসময় জেলেদের মারধর করে তাদের ব্যবহৃত দু’টি নৌকা বিএসএফ সদস্যরা ছিনিয়ে নিয়ে যায়।

বিএসএফের হামলার শিকার জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের রমজান আলী, শাহজাহান আলী, শাহাদাৎ হোসেন, মো: শাহাজাহান  আতাউর রহমান, মো: আব্দুল, মানিকপুর গ্রামের কেরামত ও কৈখালীর নুর মোহাম্মদ।

হামলার শিকার শাহাদাৎ হোসেন জানান,‘‘ পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে চারদিন আগে আমরা সুন্দরবনে যাই। তিনটি নৌকার ১২ জন জেলে দু’দিন ধরে বাংলাদেশের সীমানাভুক্ত উলোখালীর চরে পাটা জাল পেতে মাছ ধরছিলাম। একপর্যায়ে মঙ্গলবার রাতে দু’টি স্পিডবোটে বিএসএফ সদস্যরা আকস্মিকভাবে সেখানে উপস্থিত হয়ে তাদের মারধর শুরু করেন।’’

শাহাদাৎ হোসেন আরও বলেন, ‘‘এসময় আমরা পেতে রাখা জাল ও সেখানে থাকা নৌকা ফেলে বনের মধ্যে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করি। তবে তারা নৌকা দু’টি নিয়ে যায়। ’’

স্থানীয় রমজাননগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু জানান,‘‘ বিএসএফের মারধরের শিকার আট জেলের মধ্যে ছয়জন আমার এলাকার। বিএসএফ নৌকা নিয়ে উলোখালীর চর থেকে তাড়িয়ে দেওয়ায় তারা উপায়ন্তর না পেয়ে পায়ে হেঁটে লোকালয়ে ফেরার চেষ্টা করছেন।’’

এ বিষয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, স্থানীয় এক জনপ্রতিনিধি বিষয়টি তাদেরকে অবহিত করেছেন। বিষয়টি রিভারাইন বিজিবিকে অবহিত করা হবে।’’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!