মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা তালায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন গ্রেপ্তার

ফিলিস্তিনে গণ’হত্যা ব’ন্ধের দাবি’তে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষো’ভ সমাবেশ

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

ফিলিস্তিনে নিরস্ত্র মানুষের ওপর গত ১৭ মাস ধরে চালানো ইতিহাসের নির্মম গণহত্যার প্রতিবাদ, ইসরাইলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতিরোধ গড়ে তোলার দাবি নিয়ে প্রেসক্লাব গোপালগঞ্জ-এর সামনে জড়ো হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ।

গোপালগঞ্জের বিভিন্ন সংগঠন তাদের ব্যানার হাতে সোমবার (৭ এপ্রিল ‘২৫) বেলা ১১টায় প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে মানববন্ধন শেষে শান্তিপূর্ণ বিক্ষোভ পালন করেন। এ সময় অনেকের হাতে স্বাধীন ফিলিস্তিনের পতাকা এবং ইসরাইলি পণ্য বর্জনের স্লোগান লেখা প্লাকার্ড দেখা গেছে। এ সময় বিক্ষোভকারীরা ইসরাইলি পণ্য বয়কট করে তাদের অর্থনীতি পঙ্গু করে দেওয়ার আহ্বানও জানান। সোমবার বেলা ১১টায় নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচির অংশ হিসাবে জেলার বিভিন্ন স্কুল, কলেজ, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ধর্মপ্রাণ তৌহিদি জনতা, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন এ বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গাজায় নিরীহ শিশু, নারী এবং সাধারণ মানুষের ওপর নৃশংসতা চালানো হচ্ছে। বর্বর এই হামলায় পাখির মতো মরছে মানুষ। কিন্তু জাতিসংঘ সহ বিশ্ব মোড়লেরা এ নিয়ে কোনো প্রতিবাদ করছে না। আমরা এই মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইসরাইলের বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে এখনই সময় বিশ্বের মুসলিম সম্প্রদায়কে এক হয়ে ফিলিস্তিন স্বাধীন করার। অন্যথায় লুণ্ঠিত হবে বিশ্ব মানবতা। এ সময় বিক্ষোভকারীরা ইসরাইলি পণ্য বয়কট চাই, বয়কট চাই, জেগেছেরে জেগেছে, মুসলিম বিশ্ব জেগেছে, ইসরাইলের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেন। বক্তারা আরও বলেন, নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর বর্বরোচিত হামলয় নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। বছরের পর বছর এমন বর্বরোচিত হামলা হলেও জাতিসংঘ সহ বিশ্ব মোড়লরা চুপচাপ রয়েছেন। বিশ্ব বিবেকের এমন নীরবতা পৃথিবীর সকল মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যদি জাতিসংঘ ইসরাইলের এই হামলা বন্ধ করার উদ্যোগ গ্রহণ না করে তবে বিশ্ব মুসলিম জিহাদ করে ইসরাইলকে সমুচিত জবাব দেবে। উপস্থিত বক্তারা বিশ্ব মুসলিম উম্মাহকে জাগ্রত হওয়ার পাশাপাশি ইসরাইলি পণ্য বয়কটের আহ্বানও জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!