বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ডুমুরিয়ায় শিশুর শ্লী ল তা হা নী র চে ষ্টা র অ ভি যো গে যুবক আ ট ক সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরার সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন: সভাপতি আব্দুর রহমান ও সদস্য সচিব সানজিদা শাহনাজ সাতক্ষীরার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব র খা স্ত তালায় ইউনিয়ন পরিষদের সাথে পরিসেবা ভিত্তিক অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুম বিল্লাহ শাহীন

পাটকেলঘাটায় মানসিক প্রতিবন্ধি বৃদ্ধার কঙ্কাল উদ্ধার

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৫০০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলায় মানসিক প্রতিবন্ধি এক বৃদ্ধার কঙ্কাল উদ্ধার করেছে পাটকেলঘাটা থানা পুলিশ।

সোমবার (৭ ডিসেম্বর ২০২০) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কুমিরা ইউনিয়নের রাড়িপাড়া গ্রামের তুলসী স্বর্ণকারের বাড়ীর পাশে কপোতাক্ষ নদ সংলগ্ন চরে একটি কঙ্কাল দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে কুমিরা গ্রামের ফকির খাঁ এর পুত্র লিয়াকত খাঁ পরনের শাড়ী দেখে বুঝতে পারে এটি তাঁর মায়ের কঙ্কাল।

তিনি জানান, এক মাস পূর্বে তার মানসিক প্রতিবন্ধি মা ছকিনা বেগম (৭০) বাড়ী থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুজি করার পরেও তার কোন খোঁজ পাওয়া যায়নি।

পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, কপোতাক্ষ নদের ধার থেকে স্থানীয়দের খবরের ভিত্তিতে একটি কঙ্কাল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!