রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বুধবার (১১রমজান, ১২ মার্চ-২৫) পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব প্রাঙ্গণে সুসজ্জিত মনোরম প্যান্ডেলে ইফতার পূর্ব আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু এবং ইফতার কমিটির আহবায়ক যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, সাতক্ষীরার প্রথম আলোর পত্রিকার স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, দেশ টিভির জেলা প্রতিনিধি শরিফুল্লা কায়সার সুমন, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের (অবঃ) অধ্যাপক গাজী আজিজুর রহমান, সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ রবিউল ইসলাম, এসএম হাফিজুর রহমান বাবু, আকতারুজ্জামান বাপ্পি, উপজেরা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেল, উপজেলা কৃষক দলের আহবায়ক রোকনুজ্জামান, সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ পারভেজ ইসলাম, উপজেলা সাবেক ছাত্র সমন্বয়ক রাকিবুজজামান রাকিব, মারুফ হাসান, আমির হামজা, আবু ইসা, দেবহাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, এ্যাডঃ  জাফরউল্লাহ ইব্রাহিম, সমাজ সেবক আব্দুর রব ও গোলাম মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু, মাওলানা মহসিন আলী, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ইকবাল হোসেন, ইফতার কমিটির সদস্য এস এম আহম্মাদ উল্ল্যাহ বাচ্চু ,কাজী আল মামুন, শেখ নাজমুল ইসলাম ও এসএম গোলাম ফারুক প্রমূখ।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সদস্য শেখ লুৎফর রহমান কালিগঞ্জ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ও জেলা বিআরডিপি চেয়ারম্যান অ্যাসোসিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফুর। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, এনজিও প্রতিনিধি, বিভিন্ন ব্যাংক, বীমাসহ অন্যান্য সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রেসক্লাবের সদস্য বৃন্দ ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!