বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪ 

তালায় চাঁদাবাজ ও ছিনতাইকারী সাইদ সরদার জনতার হাতে আটক!

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় চাঁদাবাজ ও ছিনতাইকারী আবু সাইদ সরদার কে আটক করেছে স্থানীয় জনতা। সে মাগুরাডাঙ্গা গ্রামের মাহফুজ সরদারের ছেলে। শনিবার রাতে দীপ্ত নামে এক ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার  টাকা ও মোবাইল ছিনতায়ের অভিযোগে তাকে আটক করা হয়।

রবিবার (৯ মার্চ ‘২৫) দুপুর ১২ টার দিকে তালার মাগুরা বাজারে এ ঘটনা ঘটে। পরে তালা থানা পুলিশের কাছে হস্থান্তর করে স্থানীয় জনতা।

তালা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস কে ফারুক হোসেন জানান, সাইদ এলাকার চিহ্নিত চোর, ছিনতাইকরী ও চাঁদাবাজ। স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগের নেতাদের ছত্রছায়ায় সে সংখ্যালঘু পরিবারে চুরি ও চাঁদাবাজি করতো। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট ছিলো। সরকারী দলের নাম ভাঙিয়ে এলাকায় বীরদর্পে চলাফেরার কারণে প্রশাসনও তাকে আটক করতে সাহস পেত না। আওয়ামী লীগ সরকারের পতনের পরে সে ভোল পাল্টে রাতারাতি হয়ে যায় বিএনপি’র নেতা। এখন বিএনপির নাম ভাঙিয়ে হিন্দু অধ্যশিত এলাকায় পূর্বের ন্যায় ছিনতাই ও চাঁদাবাজি শুরু করে। শনিবার রাতে আবু সাইদ মাগুরা গ্রামের দীপ্তর কাছ থেকে ৪০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে। এঘটনা জানতে পেরে বিএনপি নেতাদের নির্দেশে স্থানীয় বিএনপি নেতা ও জনতার সহযোগতায় তাকে আটক করে জুতার মালা পরিয়ে পুলিশে দেয়া হয়।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। ঘটনাস্থল থেকে অভিযুক্ত আবু সাইদ কে আটক করে থানায় আনা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!