বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪ 

তালার জালালপুরের মাদক সম্রাট, অনলাইন জুয়ার মাস্টার মাইন্ড, সন্ত্রাসী ইমরান পুলিশের হাতে আটক

✍️আক্তারুল ইসলাম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামের  মাদক সম্রাট, জুয়ার মাস্টারমাইন্ড, নারীলোভী, আওয়ামীলীগের দোসর, দালাল,সন্ত্রাসী ইমরানকে আটক করেছে তালা থানা পুলিশ।
ইমরান মোড়ল জালালপুর গ্রামের মোহাম্মদ মোড়ল,(কসাই মোহাম্মদ) এর পুত্র। শনিবার (০১লা মার্চ ‘২৫) সকালে তালা থানার এস আই শাহিনুর রহমান শাহিন জেঠুয়া বাজার হতে তাকে গ্রেফতার করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয় একাধিক ব্যক্তি জানান, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ইমরান  জুয়ার মাস্টার এজেন্ট, মাদক সম্রাট নামে পরিচিত, তার আন্ডারে ৫০টির মত সাব এজেন্ট চলে ৷ এতদিন প্রশাসনকে ম্যানেজ করে জালালপুর গ্রামে  ত্রাসের রাজ্যত্ব কায়েম করেছে সে। এমন কোন অপকর্ম নাই ইমরান করে নাই, সন্ত্রাসী, চাঁদাবাজি, ইভটিজিং, মদ, জুয়া এগুলো তার নিত্যদিনের কাজ ছিল, তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। 
সে জামায়াত ও বিএনপির  লোকদেরকে বিভিন্নভাবে হয়রানি, অত্যাচার ও নির্যাতন করেছে এমন অভিযোগ অনেক ভুক্তভোগীদের। তার কারণে বহু সংসার ভেঙে গেছে।  তাকে গ্রেপ্তার করায় এলাকায় আনন্দের জোয়ার বয়ে গেছে। এতদিন পর হলেও পুলিশ তাকে গ্রেফতার করেছে, এই জন্য তালা থানার ওসিসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। 
তারা জানান, তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না, তার ভয়ে নারীরা রাতে ঘুমাতে পারে না, অত্যন্ত ভয়ংকর নিকৃষ্ট মনের মানুষ এই  সন্ত্রাসী ইমরান। আওয়ামী লীগের দোসর এই ভয়ংকর সন্ত্রাসী ইমরান গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর পোস্টার ছিড়ে পায়ের তলায় পিষ্ট করেছিলো। তার  বিরুদ্ধে কেউ কোন কথা বলার সাহস পায়নি এত দিন।

জুয়ার মাস্টার এজেন্ট ইমরান মোড়লের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তালা থানা পুলিশ। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!