শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় ১১ বছরের কিশোরীর বাল্যবিবাহের উদ্যোগ প্রতিরোধ তালায় গাছের চারা বিতরণ তালায় কমিউনিটি স্কোর কার্ড পরবর্তী সংলাপ অনুষ্ঠিত গোপালগঞ্জে প্র তি প ক্ষে র হা ম লা য় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নি হ ত: এলাকায় পুলিশ মো তা য়ে ন কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ  সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম তালায় অ নু ম তি ছা ড়া ই রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কা টা র অ ভি যো গ  ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা

ভূমিহীনরা ভাল কাজ করলে আমার পক্ষ থেকে সব সময় সহযোগিতা থাকবে -এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৩০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলা ভূমিহীন সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ও প্রয়াত নেতা সাইফুল্লাহ লস্করের ১১তম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫ ডিসেম্বর ২০২০) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে জেলা ভূমিহীন সমিতির আয়োজনে জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো. কওছার আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘ভূমিহীনরা ভাল কাজ করলে আমার পক্ষ থেকে সব সময় সহযোগিতা থাকবে। মুজিব বর্ষ উপলক্ষে জননেত্রী শেখ হাসিনা ভূমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করছেন। তিনি আরো বলেন, ব্যক্তি স্বার্থে বা কারও উস্কানীতে ভূমিহীনরা কোন অন্যায় কাজ করবেন না। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তবে কোন ভাল মানুষকে হেয় করা বা সম্মানহানী করা যাবেনা।’

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সহ-সভাপতি শেখ শওকত আলী, মো. মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আদিত্য মল্লিক, মো. রহমত আলী, সাংগঠনিক সম্পাদক মমিন হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক বাবলুর রহমান, অর্থ সম্পাদক মো. আব্দুল আলিম, ভূমি বিষয়ক সম্পাদক গোলাম হোসেন, পৌর ভূমিহীন সমিতির সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে শেখ শওকত আলীকে সভাপতি ও মীর আশিক ইকবাল বাপ্পিকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা ভূমিহীন সমিতির কমিটি ঘোষণা করা হয় এবং মো. সাইফুল ইসলামকে সভাপতি ও মো. রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে দেবহাটা উপজেলা ভূমিহীন সমিতির কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শেখ শওকত আলী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!