সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা

ভুল বসন্ত! কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

ভুল বসন্ত!

আমি যে বছর প্রথম প্রেমে পড়লাম,
সেই বছর ক্যালেন্ডার ভুল করেছিল—
বসন্ত শুরু হয়েছিল পঁচিশে ডিসেম্বরে,
হাসনাহেনা ফুল তার স্বভাবেই হেসেছিলো,
আর অবুঝ প্রেমিক আমি ভেবেছিলাম,
এই ঋতু বুঝি চিরকালই এমনই থাকবে।

তারপর একদিন
একটা বাদামি পাতা উড়ে এসে জানালো—
“সব ঋতুর মেয়াদ থাকে, জানো না?”
অন্ধপ্রেমিক আমি তা জানতাম না।

একদিন দেখি
বসন্তের গন্ধে বর্ষার স্যাঁতসেঁতে ছোঁয়া,
একটা মেঘ দিগন্তের কোণে কালো হয়ে বসে আছে,
আর আমি তার ভাষা বুঝতে পারছি না।

ঝড় এলো হঠাৎ,
পাতাগুলো আকাশ ছেড়ে পালাল,
সুগন্ধি ফুলেরা মাটিতে মুখ গুঁজলো—
আর আমি শিখে গেলাম,
বসন্তেরও ইতি আছে সুগন্ধির মতো,
ভালোবাসার ঋতুও ফুরিয়ে যায়!

এখন আমার কাছে বসন্ত নেই,
হাসনাহেনার গন্ধ নেই,
শুধু একটা পুরোনো ঘর—
বৃষ্টির শব্দে যেখানে ঘুম আসতে চায় না,
আর জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়ে
সেই বসন্তের ভুল করে ফেলে যাওয়া
একটা শুকনো পাতা…

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!