সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা

যমদূতের ফোনকল- কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

যমদূতের ফোনকল

রাত সাড়ে বারোটা বাজে, পুরোনো আমলের ফোনটা হঠাৎ বেজে ওঠে,
আমি ক্লান্ত চোখে তাকাই, মনে হয় স্বপ্ন, নাকি বিভ্রম?
ধীর পায়ে এগিয়ে গিয়ে কাঁপা হাতে রিসিভ করে জিজ্ঞাসা করি, -“কে?”
ওপাশ থেকে ভেসে ওঠে অচেনা এক কন্ঠ— “যমদুত বলছি”

ওপাশ থেকে শোনা যায় ভারী শ্বাস ও দীর্ঘ নীরবতা,
যেন মহাকালের ওজন বয়ে বেড়াচ্ছে।
তারপর একটা ঠান্ডা গলা, গভীর অথচ ক্লান্ত—

— “তুমি কি চলে যেতে চাও?”

আমি জানি না কী বলবো, হাসবো না কাঁদবো,
নাকি সিগারেটের ধোঁয়ার ভেতর নিজেকে লুকিয়ে ফেলবো।
এই চাকরি, এই সংসার, আত্মীয়দের মুখোশ…
সব মিলিয়ে জীবনটা এখন এক জং ধরা গিয়ারবক্স,
চলতে চায় না, আটকে আছে কোথাও,
অর্থহীন নিয়মের জালে গলে যাওয়া লোহা।

— “কেন? সময় হয়ে গেছে?”

ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাস,
মনে হলো, সে-ও ক্লান্ত আমার মতো।
যমদূতেরা কি কখনো বিরক্ত হয়?
মানুষের এই অন্তহীন অভিযোগ শুনতে শুনতে?

— “তুমি তো কবি, বাউন্ডুলে, পথের মানুষ,
তবু কেন এখনই যেতে চাও?”

আমি হেসে ফেলি, বিষন্ন এক শব্দ ভেসে যায় শূন্যে—

— “কারণ আমি ক্লান্ত।
চাকরি করি, কিন্তু যন্ত্রের মত।
পরিবারে আছি, কিন্তু অস্তিত্বহীন।
রক্তের সম্পর্কগুলো কেবল হিসেবের খাতা,
ভালোবাসা বলতে কেবল রুটিনের শূন্যতা।
তুমি কি জানো, আমি কতবার নিঃশব্দে মরে গেছি?”

ওপাশে নিস্তব্ধতা, যেন মহাশূন্যের গভীর গহ্বর।
তারপর সে বলে—

— “তুমি কি জানো, যাদের মনে মৃত্যু বয়ে বেড়ায়,
তারা সহজে মরতে পারে না?”

আমি চুপ করে থাকি।
এই অর্থহীন পৃথিবীর এক কোণে দাঁড়িয়ে,
একজন যমদূতের সাথে কথা বলছি,
তবু উত্তর খুঁজে পাচ্ছি না।

— “তাহলে তুমি কি আমাকে নিতে আসবে না?”

— “একদিন আসব। কিন্তু আজ নয়।
আজ তুমি বেঁচে থাকো,
তোমার কবিতাগুলোর মতো,
যে জীবন বুঝেও বোঝে না,
যে মৃত্যু ডাকলেও সাড়া দেয় না…”

কল কেটে যায় আচমকা যেভাবে এসেছিল অনেকেই,
আমি তাকিয়ে থাকি ফোনটা হাতে নিয়ে।
বইয়ের মলাট উল্টে দেখি জানালার বাইরে শূন্য আকাশ।
মনে হয়, আজ রাতে আর ঘুম আসবে না!

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!