বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন  

সাতক্ষীরার ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় জমিজমার সংঘর্ষের খোঁজ-খবর নিতে সরেজমিনে এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৫৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় জমিজমার সংঘর্ষের জের ধরে হামলা মামলার বিষয়ে খোঁজ-খবর নিতে সরেজমিনে গেলেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

তিনি বৃহস্পতিবার দুপুর ১টায় সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামে মৃত নাদের আলী গাজী’র ছেলে মো. আবুল বাসার গাজী’র বাড়িতে যান। এসময় তিনি উভয় পক্ষ ও এলাকাবাসীর কথা শোনেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগকারী মো. আবুল বাসার গাজী জানান, বিগত ১৩/০৭/২০২০ সালে জেলা জামাতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য একাধিক নাশকতা মামলার আসামী মাওলানা আব্দুল বারী আমার পরিবারের উপর জমিজমার সংঘর্ষের জের ধরে হামলা করে। এসময় সকল ঘটনা শোনার পর এমপি রবি উভয় পক্ষকে সামনে রেখে ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দুই পক্ষের জমির কাগজ পত্র বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে জমিজমার সমস্যা সমাধানের নির্দেশ দেন এমপি রবি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!