বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন  প রি ক ল্পি ত ভা বে দেশকে অ স্থি তি শী ল করার বি রুদ্ধে সাতক্ষীরায় যুবদলের বিশাল প্র তি বা দ সমাবেশ ও মিছিল শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুযোদন তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ কালিগঞ্জে সমাবেশে যাওয়ার পথে কৃষকদলের গাড়ি বহরে হা ম লা র অ ভি যো গ তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

পাটকেলঘাটায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংষর্ষ : নিহত ১, আহত ৪

শাহিদুর রহমান::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৭২ বার পড়া হয়েছে
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা ভৈরবনগর এলাকায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংষর্ষে একজন মারা গেছে।
এ সময় গুরুতর আহত হয়েছে আরও ৪জন। নিহত রবিউল ইসলাম (২১)  তালা উপজেলার ইসলামকাটি গ্রামের রেজাউল ইসলাম খান ছেলে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদেরকে সাতক্ষীরা সদর হাসাপাতালে পাঠিয়েছে।
স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের ভৈরবনগর স্থানে দুটি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে চালক ও আরোহী ছিটকে পার্শবর্তী খালের ধারে পড়ে যায়। এদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক তার পা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতরা  হলেন, তালা পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের ছলেমান সরদারের ছেলে মাছুম বিল্লাহ (২১) পাটকেলঘাটা সদরের রফিকুল ইসলামের ছেলে রিয়াজ উদ্দীন (২২)। এরা সকলে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মরত আছে বলে জানা গেছে ও বাকী দুই জন সাতক্ষীরা সদরের কামালনগর এলাকার বলে জানা গেছে। পাটকেলঘাটা থানা পুলিশ মোটর সাইকেল দুটি উদ্ধার করে থানা হেফাজতে রেখেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!