সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
লাবসা ইউনিয়ন জামায়াতের কর্মি সম্মেলন অনুষ্ঠিত: সুমন হ ত্যা র আ সা মি দে র দ্রু ত গ্রে প্তা র ও বি চা রে র দাবি বিশিষ্ট সাংবাদিক আনম আবু সাঈদ বাংলাদেশ খোখো ফেডারেশনের সদস্য মনোনীত হওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবে শুভেচ্ছা তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক কর্মশালা সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলীর বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ সাতক্ষীরায় উত্তরণের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ ও বিপণন সমন্বয় সভা অনুষ্ঠিত  ডুমুরিয়ার টিপনা আঙ্গারদোহা দাখিল মাদ্রাসার মাঠে তীব্র জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে কোমলমতি ছাত্র-ছাত্রীরা সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরায় সাইক্লোন শেল্টারের প্রবেশগম্যতা বিষয়ক ফলাফল উপস্থাপন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন

তরুণ ও যুবসমাজকে খেলাধুলার প্রতি বেশী মনোযোগী হতে হবে- সাবেক এমপি হাবিব

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা যুব সঙ্গের আয়োজনে শনিবার (২৫ জানুয়ারি ‘২৫) বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত ফুটবল খেলার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

এ সময় প্রধান অতিথি বলেন, বর্তমান বাংলাদেশকে আমরা মাদক মুক্ত ও বৈষম্যমুক্ত দেখতে চাই। আগামীর তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি বেশী মনোযোগী হতে হবে এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরো বলেন, প্রত্যেকটি ইউনিয়নে এ ধরনের খেলাধুলা আয়োজন করতে হবে। তরুন সমাজকে বেশি বেশি করে ক্রীড়া অঙ্গনের সাথে যুক্ত করতে হবে, যাতে করে আগামীতে এই তরুনদের দিয়ে সমাজ গড়া যায়।

মাগুরা যুব সংঘের আহবায়ক এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সেখানে আরও উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, যুগ্মু সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লেওকাত, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম দাদুভাই, কৃষকদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

খেলায় মাগুরা যুব সংঘ ফুটবল টিম বনাম খুলনার ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া স্পোটিং ক্লাব অংশ গ্রহন করে। উক্ত ফুটবল খেলায় আন্দুলিয়া স্পোটিং ক্লাব ১-০ গোলে মাগুরা যুব সংঘ ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়। খেলা শেষ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন, প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!