বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

✍️এস এম শহিদুল ইসলাম📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা শহরের মুনজিতপুরে অবস্থিত মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি’২৫) সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ওই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসেম। 

মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলের পরিচালক শেখ আমিনুর রহমান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু সংগঠক শেখ ফারুকউজ্জামান ডেভিড ও ছড়াকার আহমেদ সাব্বির। মোট ৮টি গ্রুপে ২৪টি খেলায় ১২৫জন ছাত্র ছাত্রী অংশ নেয়। এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৪ফেব্রুয়ারি বার্ষিক বনভোজনের দিন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

অতিথিগণ বলেন, শিশুর মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের কোন বিকল্প নেই। শিক্ষায় বিনোদন অপরিহার্য। শিশুর মন কোমল। এই কোমল মনকে গড়ে তুলতে হবে দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে।  শিশুর মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে প্রস্ফুটিত করতে খেলাধূলা ও সাংস্কৃতিক কার্যক্রমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলে খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ব্যতিক্রমধর্মী কিছু কার্যক্রম পরিচালিত হয়, যা শিশুর মননশীলতার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পিঠা উৎসব ও ফল উৎসবের মতো ব্যতিক্রমী আয়োজন শিশুদের মনে আমাদের চিরগৌরবের ঐতিহ্যকে গেঁথে দেয়। বক্তারা শিশুর সৃজনশীলতার বিকাশে প্রীতিকর পরিবেশে শিক্ষা প্রদানের মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!