বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় পশ্চাৎপদ জনগোষ্ঠীর কর্মসংস্থান উন্নয়নে আশাশুনিতে সমবায় সভা অনুষ্ঠিত তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা খুলনায় আঞ্চলিক পর্যায়ে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত  সাতক্ষীরায় নদী-খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে মাকালীর মুকুট চু রি র মা ম লা বাদির উপস্থিতিতে অভিযোগপত্রের উপর শুনানী আগামীকাল সাতক্ষীরায় এমইপি সহযোগী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরের গাংআটিতে যাতায়াতের পথ দ খ ল করে ধান রোপণের অ ভি যো গ সাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেক গাজী সাময়িক ব র খা স্ত বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আ ট ক যুবদের কারিগরি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো কারিগরি দক্ষতা মেলা

বশেমুরবিপ্রবি’তে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাঃ সংবিধানের আলোকে” শীর্ষক সেমিনার

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৫৫৪ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিব বর্ষ” উপলক্ষে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ৩০ নভেম্বর বিকাল ৩টায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজনে ও বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাঃ সংবিধানের আলোকে” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন অত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ রাজিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোঃ আবদুল কুদ্দুস মিয়া।

সেমিনার বক্তা ড. মোঃ রাজিউর রহমান বাংলাদেশের সংবিধানের আলোকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য উপস্থাপন করেন।

সেমিনারের প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের বিষয়ে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

সেমিনারের সভাপতি ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. এ.কিউ.এম. মাহবুব বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ার আহবান জানান এবং অত্র বিশ্ববিদ্যালয়ে সেমিনার আয়োজনের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেমিনারে বিশ্বদ্যিালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!