বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড

কালিগঞ্জে ৩৭টি গৃহ নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাবেক স্বাস্থ্যমন্রী আফম রুহুল হক এমপি

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৩৮২ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জে হতদরিদ্রদের গৃহ নির্মাণ কাজের  উদ্বোধন করলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সংসদ সদস্য ডাঃ আ, ফ, ম, রুহুল হক।
” আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার “এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১০ টায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখা সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আশরাফুল হাসান, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনিসুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন পাড়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাইম, ভূমিহীন সংগ্রাম কমিটির  সভাপতি আলহাজ্ব ওহাব আলী সরদার প্রমুখ।
সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের জমি নাই গৃহ নাই এমন পরিবারকে গৃহ তৈরি করে জমি দিয়ে তাদেরকে পুনর্বাসন করে দিচ্ছেন। কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে প্রথম পর্যায়ে ৩৭ টি পরিবারকে গৃহ তৈরি করে জমি দিয়ে পুনর্বাসন করা হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণে সরকারি ভাবে একটি ঘর নির্মানে ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। কাজটি সুন্দরভাবে দেখাশুনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন যাদের এ ধরনের ঘর নেই, জমি নেই, প্রধানমন্ত্রী তাদেরকে জমি দিয়ে ঘর দিয়ে পুনর্বাসন করবেন। শুধু তাই নয় যত পরিমাণ ঘর সহযোগিতা প্রয়োজন সবকিছু দিতে প্রস্তুত আছে সরকার। বর্তমান সরকার জনগনের কল্যাণে নিবেদীত। উপজেলার নলতা ইউনিয়নের বাবুরাবাদ গ্রামে রফিকুল ইসলামের ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ভুমিহীন নেতাও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!