বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার লাবসা মুন্সি বাড়ি শাহী জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের লাবসা গ্রামে অবস্থিত বহু প্রাচীন ঐতিহ্যবাহী ও নির্মাণশৈলীর অনন্য নিদর্শন লাবসা মুন্সি বাড়ি শাহী জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের ছাদ ঢালাইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি’২৫) সকালে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাদ  ঢালাইয়ের মাধ্যমে মসজিদটির পুনঃনির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাদ ঢালাইয়ে নির্মাণ সামগ্রী ঢেলে মসজিদ পুনঃনির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম নুর ইসলাম প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাবসা মুন্সি বাড়ি শাহী জামে মসজিদ কমিটির সভাপতি শেখ হেলালুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ নূরুল্লাহ, সহ-সভাপতি শেখ আহছানউল্লাহ, শেখ শওকত উল্লাহ, শেখ সিরাজুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা সাবেক সরকারি পরিচালক ডা. শেখ মাছউদ রহমান, শেখ আব্দুল আওয়াল, শেখ মাসুদ আলী, শেখ আব্দুল খালেক, শেখ মনসুরুল হক  প্রমুখ। উল্লেখ্য যে, আল্লাহর ঘর এই মসজিদটি ১৬৯৮ সালে নির্মাণ করা হয়। ৩০০ বছরের এই মসজিদটি যেন এই এলাকার মুসল্লিদের ভালোবাসার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এ মসজিদটি দীর্ঘদিন ধরে রেখেছে হাজারো স্মৃতি। বহু বছরের পুরনো প্রাচীন এ মসজিদ টি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় জরুরীভাবে পুননির্মাণ করা হচ্ছে। মসজিদ পুননির্মাণ করতে প্রচুর অর্থের প্রয়োজন। মহান আল্লাহর ঘর মসজিদ পুনঃনির্মাণে মুসলীম ভাই-বোনদের সকলের আর্থিক সহযোগিতার আহবান জানিয়েছেন মসজিদ কমিটি ও এলাকাবাসী।

প্রয়োজনে মসজিদের ব্যাংক হিসাব নং- লাবসা মুন্সি বাড়ি শাহী জামে মসজিদ। উত্তরা ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা শাখা। একাউন্ট নং-০০১১১০১১১৫৬৬৬। মসজিদ পুনঃনির্মাণ কাজের ছাদ ঢালাইয়ের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার মুসুল্লীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লাবসা মুন্সি বাড়ি শাহী জামে মসজিদের ইমাম হাফেজ মীর আবুল কালাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!