বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন  প রি ক ল্পি ত ভা বে দেশকে অ স্থি তি শী ল করার বি রুদ্ধে সাতক্ষীরায় যুবদলের বিশাল প্র তি বা দ সমাবেশ ও মিছিল শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুযোদন তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ কালিগঞ্জে সমাবেশে যাওয়ার পথে কৃষকদলের গাড়ি বহরে হা ম লা র অ ভি যো গ তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

অবৈধভাবে নাইটগার্ড ও আয়া পদে নিয়োগ বাণিজ্যর প্রতিবাদে পাটকেলঘাটায় মানববন্ধন

আসাদুজ্জামান, বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৫৩০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার পাটকেলঘাটা বড়বিলা সুনিয়া দাখিল মাদ্রাসায় অবৈধভাবে নাইটগার্ড ও আয়া পদে নিয়োগ বাণিজ্যর প্রতিবাদে ও সুপারের অপসারনের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মাদ্রাসাটির সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

মাদ্রসা প্রতিষ্ঠাতার ছেলে আব্দুল জলিলের সভাপতিত্বে মানববন্ধন বক্তব্যে রাখেন, তালা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মশিউল আলম সুমন, সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আকরামুল ইসলাম, পাটকেলঘাটা হারুনার রশিদ কলেজ ছাত্রলীগ সভাপতি ওসমান গণি, মাদ্রসাটির শিক্ষক আমিনুর রহমান, অফিস সহকারী খলিলুর রহমান, অভিভাবক আব্দুল আলিম, আব্দুল খালেক, আব্দুস সেলিম প্রমুখ।

বক্তারা বলেন, মাদ্রসাটির সভাপতি শেখ আব্দুল হাই ও সুপার আয়ুব আলী সম্প্রতি অবৈধভাবে নাইটগার্ড ও আয়া পদে দুই জনকে নিয়োগ দিয়ে ২০ লক্ষাধিক টাকা বাণিজ্য করেছেন। বক্তারা এ সময় এই অবৈধ নিয়োগ বাতিলসহ মাদ্রাসা সুপারের অপসারনের জোর দাবী জানান। একই সাথে এই অবৈধ নিয়োগ বাণিজ্যর সাথে যারা জড়িত তাদের সকলের আইনের আওতায় আনার আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!