সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা

অব্যক্ত কথার বৃষ্টি- কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

অব্যক্ত কথার বৃষ্টি

ইচ্ছে হয়, মনের ভিতরে জমে থাকা মেঘগুলো
অঝোর ধারায় ঝরিয়ে দিই বৃষ্টির মতো।
ইচ্ছে হয়, বুকের গভীরে জমে থাকা কথাগুলো
দু’চোখ ভরা বিশ্বাসের সামনে অকপটে বলে যাই।

অনেক কিছু জমে আছে—
যা বললেই হালকা হবে বুকের ভার,
কিন্তু কার কাছে বলি?
সবাই তো দেখে শুধুই মুখের হাসি,
কেউ কি শুনতে চায় চাপা কান্নার সুর?

দেখার লোক আছে অনেক,
আমার ভুলগুলো পাহাড়সম বড় করে তোলা,
কিন্তু শুনবে কে সেই কথাগুলো,
যা আমার ভেতর কান্নার মতো জমে আছে?

আমি খুঁজে ফিরি এমন কাউকে,
যার কাছে আমার দোষ-গুণ নয়,
আমার না বলা কথাগুলোর ওজন হবে বেশি।
যে শুনবে, অনুভব করবে,
আমার ভাঙা সুরের কথা।

ইচ্ছে হয়, একদিন সেই মানুষটার সামনে
নিজেকে মেলে ধরবো—
অব্যক্ত কথা, চাপা কান্না,
সবকিছু বৃষ্টি হয়ে ঝরবে।
তখনই বুঝি পাবো সত্যিকারের মুক্তি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!