বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

মুকসুদপুরে বিএনপি নেতা মোঃ শাহাবুদ্দিন মিয়ার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের দিকনির্দেশনায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

মুকসুদপুর উপজেলা বিএনপি’র প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন মিয়ার সার্বিক সহযোগিতায় শুক্রবার (১০ জানুয়ারি’২৫) বিকালে মুকসুদপুরের কাশালিয়া নতুন বাজার সংলগ্ন ৭৮নং দক্ষিণ কাশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত প্রায় ৩ হাজার শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সৌদি প্রবাসী ও মুকসুদপুর উপজেলা বিএনপি’র প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন মিয়া গণমাধ্যমকে জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি তারেক জিয়ার নেতৃত্বে গোপালগঞ্জ -১ (মুকসুদপুর -কাশিয়ানী) মা, মাটি ও মানুষের নেতা, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের দিকনির্দেশনায় কাশালিয়া ইউনিয়নের সকলকে সাথে নিয়ে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করবো ইনশাল্লাহ।

কাশালিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি জি এম ফারুক হোসেন মিনা’র সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত মানবিক এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সালাম খান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সোহরাব হোসেন শেখ, সহ-সভাপতি ফরিদ আহমেদ মোল্লা, সহ-সভাপতি ফিরোজ আহমেদ মৃধা, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মনোরঞ্জন বাবু, পৌর বিএনপি’র সভাপতি আবুল বাশার টুল্টু, ননীক্ষীর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ শরীফ প্রমুখ।

এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক কাইয়ুম শরীফ, উপজেলা বিএনপি’র প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন মিয়ার পিতা হান্নান মিয়া ও তার ছোট ভাই চয়ন মিয়া, উপজেলা বিএনপি’র সমবায় বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের কাইয়ুম শেখ, মাসুম শেখ, তানভীর শিকদার, কাশালিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মাফিকুল ইসলাম ফকির, কাশালিয়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি শহীদ শিকদার, সহ-সভাপতি ও মেম্বার সেলিম মোল্লা, ভাবড়াশুর ইউনিয়ন যুবদলের জুবায়ের মোল্লা, বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শাহ আলম তালুকদার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!