বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

শীতে কাঁপছে সাতক্ষীরা, কষ্টে শ্রমজীবীরা

✍️শাহিদুর রহমান✅
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরায় শীত, কুয়াশা আর হিমেল হাওয়ার প্রকোপে কাঁপছে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া কুয়াশা শনিবার (৪ জানুয়ারি’২৫) সকাল সাড়ে ৯টা পর্যন্ত স্থায়ী হয়। ঘন কুয়াশা আর সূর্যের অনুপস্থিতি জনজীবনে বিপর্যয় নেমে এসেছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল ৭টায় সাতক্ষীরা জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ। শুক্রবার তাপমাত্রা ছিল আরও কম, ১২.৮ ডিগ্রি সেলসিয়াস।

শীতের প্রকোপে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। কাটিয়া গ্রামের ভ্যানচালক মো. রবিউল ইসলাম বলেন, ঠান্ডা হাওয়ার কারণে ভাড়া পাওয়া যাচ্ছে না। ঘন কুয়াশায় সামনে কিছু দেখা যায় না, হিম বাতাস শরীরে কাঁটার মতো বিঁধে।

তালা বাজারের চা বিক্রেতা হাফিজুল ইসলাম বলেন, ভোরে দোকান খুললেও তেমন বেচাকেনা নাই। মানুষ ঠান্ডায় বাইরে আসছে না। এভাবে চলতে থাকলে না খেয়ে থাকতে হবে।

দিনমজুর রফিকুল ইসলাম বলেন, সকালে কাজের খোঁজে বের হয়েছি, কিন্তু কুয়াশায় পথ দেখা যায় না। কাজ না করলে সংসার চলবে না, তাই বের হতে হয়। শহর ও আশপাশের এলাকা সন্ধ্যার পর থেকেই ফাঁকা হয়ে যায়। শহরতলীর বিভিন্ন স্থানে মানুষ মশাল জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে। যানবাহন চলাচলেও দেখা দিচ্ছে সমস্যা।

হতদরিদ্র শীতার্ত মানুষের জন্য সরকারি ও বেসরকারি সাহায্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন সচেতন নাগরিক সমাজ। তাদের আহ্বান শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের সবাইকে এগিয়ে আসা উচিত।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ইনচার্জ জুলফিকার আলী রিপন বলেন, তাপমাত্রা আরও কমতে পারে। বাতাসের আর্দ্রতা ও ঠান্ডা বাতাসের কারণে শীতের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!