সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা

একাকীত্বের ডায়েরি- কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

একাকীত্বের ডায়েরি

এই শহর ও সভ্যতা কি সাহারা মরুভূমি?
মানুষের ভিড়ে বুকচাপা এক শূন্যতা।
পাশে কেউ নেই, কেউই না—
শুধু একাকীত্বের স্লো পয়জন,
ধীরে ধীরে নীরব আত্মহত্যা।

চোখে চোখ রেখে চা খাওয়ার লোক আছে,
শীতের রাতে কাঁথা নিয়ে হাজির কেউ কেউ।
হাসের মাংস আর চালের আটার রুটি নিয়ে
অস্থায়ী কিছু মুখ—
তবে কি এই সবই যথেষ্ট?

একাকীত্বকে হত্যা করতে কে পারে?
যে শহরের প্রতিটা কোণে
আলো আর অন্ধকারের সহাবস্থান,
সেখানে মানুষ ভীষণভাবে একা।
ভীড়ের ভেতরও সেই শূন্যতা,
মনের কোণে জমে থাকা এক চিরন্তন ঝড়।
কেউ জানে না, কেউ বোঝে না।

আপন করতে চেয়েছি,
অনুভবের গভীরে ছুঁতে চেয়েছি।
কিন্তু প্রতিটা হাসির আড়ালে
লুকিয়ে থাকা দগদগে ক্ষত—
তাও কি কেউ পড়তে চায়?

পথে নেমেছি—
চেনা-অচেনার ভিড়ে হারিয়ে গেছি।
ধরতে চেয়েছি একটি হাত,
দেখেছি সেই হাতেও শূন্যতার দাগ।

জীবনের এই মায়াবী পাড়ায়
সবাই নিজের মতো করে একা।
সময় শিখিয়েছে,
ভীড় আর সম্পর্কের জালে
মানুষ আসলে একাই থাকে।

তবু, এই একাকীত্বই হয়তো
স্বপ্নের কাঠামো গড়ার জায়গা।
নিজের ভেতরে নিজেকে খুঁজে,
খুঁজে ফিরি এক নির্জন আলো।
শুধু আমি, আমার শূন্যতা,
আর একাকীত্বের সঙ্গম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!