
প্রেমের দুষ্টচক্র!
আমি যারে ভালোবাসি সে সে ব্যস্ত অন্যখানে,
আমার মনের কথাগুলোর তার কাছে নেই মানে!
তার হৃদয় পড়ে থাকে অজানা এক প্রান্তরে,
আমার সারা পৃথিবী সে আমিই নাই তার অন্তরে।তাহাকে যে ভালোবাসে তারো মন ভিন্ন দিকে,
প্রেমের বাঁধন ছিঁড়ে যায় অন্য কারো প্রতীক্ষাতে!
চক্রটা ঘুরে চলে নেই কোনো তার শেষের দেখা,
বৃত্তের মাঝে আটকে আছে হৃদয়গুলোই একা একা।তবু স্বপ্ন দেখি আমি হয়তো থামবে এই ঘূর্ণি,
আমার প্রেমের মিছরিতে সে বাঁধবে সুর ঝর্ণি!
প্রেমের এই গোলকধাঁধায় হারাই যতই বারবার,
হৃদয় বলে, “আবার হবে” এটাই প্রেমের মূল কারবার।”তবু ভালোবেসেই চলি জেনেও এ পথ কঠিন,
হয়তো কোনোদিন পাবো তাকে হবো সুখে রঙিন!
প্রেমের এই দুষ্টচক্রে থাকুক বেঁচে মনের আশা,
একদিন হয়তো থামবে চক্র মিলবে শুদ্ধ ভালোবাসা।