শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী  তালায় বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে বি দ্যু ৎস্পৃ ষ্ট হয়ে তালার রাজমিস্ত্রির মৃ ত্যু

তালায় গরু মোটাতাজাকরণ ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রকল্প অফিসের হলরুমে গরু মোটাতাজাকরণ এবং গাভী পালন বিষয়ে দুইদিনের পৃথক ২টি প্রশিক্ষণ মঙ্গলবার (২৪ ডিসেম্বর’২৪) অনুষ্ঠিত হয়।

দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে Promoting Rights of the Vulnerable Women প্রকল্পের আওতায় প্রশিক্ষণে জালালপুর ইউনিয়নের দরিদ্র মহিলা দলের ২০ জন করে দুটি গ্রুপে মোট ৪০ জন সুবিধাভোগী অংশগ্রহণ করেন। ২৩ ও ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ দুটি পরিচালনা করেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাসুম বিল্লাহ এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মহুয়া মেহেনাজ। প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী, প্রশান্ত কুমার ঘোষ, মনজিলা খাতুন, হাসি রানী কুন্ডু প্রমুখ। প্রশিক্ষণে গরু ও গাভীর বাসস্থান, বিভিন্ন রোগব্যধি, এর কারণ, প্রতিকার, খাদ্য উপাদানসহ বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!