বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শুভ বড়দিন উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর নানান কর্মসূচি গ্রহণ 

✍️শেখ আকিব হোসেন✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪১৫ বার পড়া হয়েছে

আগামী ২৫ ডিসেম্বর বুধবার খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে নানা কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বড় দিন উপলক্ষে বান্দরবানের রুমা জোনের সুংসুং পাড়াতে ৯৭ পদাতিক ব্রিগেডের তত্বাবধানে গত ১২ থেকে ২১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত আন্তঃপাড়া ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ গত ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করেছিল। তুমুল প্রতিদ্বন্দিতা পূর্ণ ফাইনাল ম্যাচটি টাইব্রেকারে সুংসুং পাড়া ৫-৪ গোলে লোনথাউচি পাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

এছাড়া থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় গত ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মানবিক সহায়তার অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। সারাদিন ব্যাপী ১৫ টি পাড়ার মারমা, বম, ত্রিপুরা, খুমী এবং ম্রো সম্প্রদায়ের ১১০ জন পুরুষ, ১৫০ জন মহিলা এবং ৯০ জন শিশুসহ মোট ৩৫০ জনকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

পাশাপাশি বড় দিন উদযাপন উপলক্ষে প্রাতা পাড়ায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, চা পাতা, লবণ ও মসলা। এ সময় প্রাতা পাড়া এলাকার কমিউনিটি ব্যাপটিস্ট চার্চের ধর্মগুরু সার ত্লিং বম ও ভারপ্রাপ্ত কারবারি পাকত্লিরং বম বলেন, “এটি আমাদের ধর্মীয় বড় উৎসব। সেনাবাহিনী আমাদের যে সহযোগীতা করেছে তা দিয়ে আমরা পাড়াবাসী পরিবার-পরিজন নিয়ে ভালোভাবে উৎসবের আয়োজন করতে পারবো।”

উল্লেখ্য, পাহাড়ে বসবাসরত খ্রিস্টান ধর্মাবলম্বীগন কর্তৃক শুভ বড়দিন উদযাপনকালে চার্চ গুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অন্যান্য নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর পেট্রোলিং কার্যক্রম চলমান থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!