শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত বিএনপির উদ্যোগে সাতক্ষীরায় শত শত দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্য সবজি বিতরণ সাতক্ষীরায় মা দ ক বি রো ধী আশোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান 

তালায় আশা এনজিও উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

আশা সাতক্ষীরা জেলার পক্ষ থেকে তালা উপজেলার শিরাশুনী গ্রামের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর ‘২৪) বেলা ১০টায় তালা উপজেলার শিরাশুনী সেতু বাজারে আশা খুলনা ডিভিশনের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার এ.কে.এম সেলিম আল রেজার সভাপত্বিতে উক্ত ত্রাণ সামগ্রী ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় উক্ত ত্রাণ সামগ্রী ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মহিউল ইসলাম হাসান, বিশিষ্ট সমাজ সেবক ও উপদেষ্টা আকিজ গ্রুপ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশা জেনারেল বডির সম্মানিত সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যান বিভাগের অধ্যাপক ডঃ শেখ তৌহীদুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম সিইও মারস গ্রুপ, আশা খুলনা ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার জনাব আব্দুল্লাহ আল হারুন, আশা সাতক্ষীরা জেলার সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার ফরিদুল ইসলাম, পাটকেলঘাটা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ শাহাজাহান খান, সাতক্ষীরা সদর -১ ও ২ ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার মোঃ আবু সাইদ, মোঃ আব্দুস সাত্তার, মির্জাপুর ব্রাঞ্চের ম্যানেজার মোঃ হুমায়ুন কবির, সদর ব্রাঞ্চের সিনিয়র সহকারী ব্রাঞ্চ ম্যানেজার কাম সিও জি.এম ফরহাদ হোসেন,মির্জাপুর ব্রাঞ্চের সিনিয়র সহকারী ব্রাঞ্চ ম্যানেজার আবুল কাসেম সহ অন্যান্য কর্মকর্তা কর্মীগণ।

উক্ত অনুষ্ঠানে সর্বমোট ৭৪০ জন দুস্থ,অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করা হয়েছে। বেসরকারী সংস্থা আশা প্রতিবছর অসহায়,দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকে। চলতি বছরে আশা সাতক্ষীরা জেলা প্রসাশকের নিকট ৪৭০ পিচ কম্বল বিতরণ করা সহ সারা দেশে সর্বমোট ১.০২কোটি  টাকার কম্বল বিতরনের উদ্যেগ গ্রহন করেছে।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে আশার কর্মকর্তাগণ জানান আশা’র আর্থিক সেবার মধ্যে ক্ষুদ্রঋণ, এমএসএমই ঋণ, কৃষি ঋণ, সঞ্চয়, রেমিটেন্স, সামাজিক সেবা  কার্যক্রম পরিচালনা করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!