শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামে বীর সেনানিদের বীরত্বগাঁথা-১৪, মেজর মোঃ নুরে আজাদ

✍️শেখ আকিব হোসেন✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

লেফটেন্যান্ট মোঃ নুরে আজাদ, বীর প্রতীক, ই বেংগল গত ০৫ নভেম্বর ১৯৮২ তারিখে বাংলাদেশ মিলিটারী একাডেমি হতে ৭ বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের সাথে কমিশন লাভ করেন। কমিশনের পর তিনি পার্বত্য চট্টগ্রামে অবস্থিত ৪ ই বেংগল ইউনিটে যোগদান করেন।

ইউনিটে কর্মরত থাকাকালীন গত ০৫ জানুয়ারি ১৯৮৪ তারিখ সন্ধ্যায় সোর্স মারফত বাবুছড়া আর্মি ক্যাম্প সংলগ্ন কাঁঠাল বাগান গ্রামে শান্তিবাহিনীর গোপন আশ্রয়ের তথ্য জানতে পারেন। বাবুছড়া ক্যাম্প থেকে লেঃ আজাদ উক্ত সংবাদ ব্যাটালিয়ন হেডকোয়ার্টারকে অবহিত করলে অধিনায়ক তাকে একটি পেট্রোল নিয়ে লক্ষ্য বস্তুতে যেতে বলেন। অপরদিকে অধিনায়ক মাষ্টার পাড়া আর্মি ক্যাম্প হতে সুবেদার মোঃ দোলোয়ার হোসেন এর নেতৃত্বে আরও একটি টহল দল অভিযানে প্রেরণ করেন। লেঃ আজাদ তার পেট্রোল নিয়ে আনুমানিক ১৩০০ ঘটিকার দিকে কাঁঠাল পাড়া গ্রামে পৌছায়। এসময় তিনি পাহাড়ের উপর দুষ্কৃতিকারীদের অবস্থান নিশ্চিত করেন এবং টহল নিয়ে পাহাড়ে উঠতে শুরু করেন। অর্ধেক উচ্চতায় ওঠার সাথে সাথে উপর থেকে দুষ্কৃতিকারীদের ক্যাম্পের দায়িত্বরত প্রহরী গুলি বর্ষন শুরু করে। লেঃ আজাদ অত্যন্ত সাহসিকতা ও ক্ষিপ্রতার সাথে দুষ্কৃতিকারীদের অবস্থানের দিকে এগিয়ে যায় এবং তাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ পরিচালনা করে। উক্ত অপারেশনে শান্তিবাহিনীর ২ জন দুষ্কৃতিকারী ৭.৬২ মি: মি: রাইফেল সহ আটক হয় এবং তল্লাশি অভিযান পরিচালনা করে ১টি এসএমসি, ১টি চেক কারবাইন এবং ১টি জি-৩ রাইফেল উদ্ধার করা হয়।

জীবনের ঝুঁকি থাকা সত্বেও ক্ষুদ্র দল নিয়ে সুষ্ঠু পরিকল্পনা এবং অভাবনীয় সাহসিকতা ও ক্ষিপ্রতার সাথে দুষ্কৃতিকারীদের প্রতিহত করার জন্য পরবর্তীতে ১৪ মে ১৯৮৫ তারিখ তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি লেফটেন্যান্ট মোঃ নুরে আজাদ’কে বীর প্রতীক খেতাবে ভূষিত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!