বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪ ও পুরস্কার বিতরণ 

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার  মধ্যে দিয়ে ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর’২৪) সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য ও সুন্দরবন ক্রিকেটে একাডেমির পরিচালক মো. আলতাপ হোসেন, বিসিবির কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু, কোচ ফজলুল করিম প্রমুখ।

উদ্বোধনী ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেয় সুন্দরবন ক্রিকেটে একাডেমি বনাম কলোরোয়া ক্রিকেট একাডেমি। অপর খেলায় অংশ নেয় বেসিক ক্রিকেট একাডেমি বনাম সাতক্ষীরা ক্রিকেট একাডেমী। ক্রিকেট প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন ক্লাব, ক্রিকেট একাডেমির পরিচালক, কোচসহ অসংখ্য ক্রিকেটপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!