মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তালায় পৃথক স ড় ক দু র্ঘ ট না য় নারীসহ নিহত-২ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ বিআরটিএ কতৃক স ড় ক দু র্ঘ ট না য় ক্ষ তি গ্র স্ত ২৭ পরিবার পেল প্রায় ১ কোটি টাকার চেক সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধা ক্কা য় গুড় ব্যবসায়ির মৃ ত্যু শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ

শূন্যতার সভ্যতা- কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

শূন্যতার সভ্যতা

এমন এক সভ্যতা গড়েছে মানুষ,
যেখানে প্রেমের রং ধূসর,
যেখানে শব্দেরা মিথ্যের খাঁচায় বন্দী,
সত্যের শিরা-উপশিরা শুকনো নদীর মতো।

দেয়ালের ওপাশে দাঁড়িয়ে আছে আলো,
কিন্তু জানালার কপাটগুলো বন্ধ—
বাতাসও থমকে গেছে কালের ভয়ে।
একেকটা দিন বয়ে যায়,
ঘড়ির কাঁটা নীরবে বলে যায়—
“এখানে প্রেম নেই, নেই সাম্যের ঠিকানা।”

বন্ধুত্বহীন এই পৃথিবীটায়,
রোবটের মতো মানুষ হাঁটে,
তাদের চোখে স্বপ্ন নেই,
কেবল শূন্যতা বহন করে ফিরছে তারা।

বৈষম্যের পচা গন্ধে ভারী বাতাস,
মানবতার কবরের পাশে দাঁড়িয়ে আমি ভাবি—
“এমন জীবন চাইনি আমি,
যেখানে নিঃশ্বাস নিতে গেলে বুকে বেঁধে আসে অস্পষ্ট বিষ।”

একই আকাশের নিচে এক পাথুরে অসাম্য পৃথিবী,
প্রতিটি মানুষই নির্বিকার যেমনটি মাতৃগর্ভে শিশুরা!

তবুও কারো কারো হৃদয়ই যেন পুড়ছে না অজানা আগুনে!
আমি খুঁজি সেই আগুনের ছাই থেকে জন্ম নেওয়া ফুল,
যে ফুলে থাকবে প্রেম, সাম্য আর বিশ্বাসের সুবাস।
একদিন সেই ফুলের বীজ ছড়িয়ে যাবে,
এই নিষ্প্রাণ ভূমির বুকে।

সেদিন হয়তো ফিরে আসবে মানুষ—
আবার প্রেম লিখবে, সাম্য আঁকবে
আর মানবতা গাইবে সুরেলা গান।

কিন্তু আজ?
আজ এই শূন্যতার সভ্যতায় আমি একা দাঁড়িয়ে,
প্রতীক্ষা করি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!