মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

মোটর গাড়ী প্রতীকের এমপি পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী সমাবেশ ও মিছিল

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-০২ আসনে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি ‘২৬) বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক ইদ্রিস আলীর মোটর গাড়ি মার্কার নির্বাচনী সমাবেশ এবং মিছিলে বক্তৃতা করেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য রফিকুল হক খোকন, বাংলাদেশ জাতীয় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাস, বাসদের সাতক্ষীরা জেলা শাখার সমন্বয়ক নিত্যানন্দ সরকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাতক্ষীরা জেলার সভাপতি কমরেড আবুল হোসেন, ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, জে এসডি নেতা মাষ্টার আব্দুল জব্বার, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান প্রমুখ।

উক্ত সমাবেশে অধ্যাপক ইদ্রিস আলী বলেন, দুর্নীতি লুটপাট এবং সাধারণ মুক্ত সমাজ ব্যবস্থা গড়ার সময় এসেছে। যারা দুর্নীতির লুটপাট মুক্ত সমাজ ব্যবস্থা চালু করেব তাদের জন্য ১২ই ফেব্রুয়ারি একটি বড় সুযোগ এসেছে সেই সুযোগকে কাজে লাগনোর সময় এসেছে। তাই আগামী ১২ই ফেব্রুয়ারী সারাদিন মটর গাড়ি মার্কায় ভোট দিন।

বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য রফিকুল হক খোকন বলেন, যদি গরিব মেহনতী মানুষের প্রতিনিধি যদি চান তাহলে আগামী ১২ ফেব্রুয়ারী অধ্যাপক ইদ্রিস আলীর পক্ষে ভোট দিন। বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ বলেন, অধ্যাপক ইদ্রিস আলীর মতো শিক্ষিত মানুষেরা মহান সংসদে গেলে যে শিক্ষা ব্যবস্থা এবং গরিব মানুষের ভাগ্যের উন্নতি হবে।

বাসদের সাতক্ষীরা জেলা শাখার সমন্বয়ক নিত্যান্দ সরকার বলেন, অধ্যাপক ইদ্রিস আলী সাতক্ষীরাবাসীর জন্য আজীবন লড়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে ও লড়বেন। উক্ত সমাবেশ শেষে অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী মিছিলটি সাতক্ষীরা শহরের আলাউদ্দিন চত্বর এবং সঙ্গীতার মোড় হয়ে মিছিলটি শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। মিছিলে বাংলাদেশ জাসদের নেতা কর্মীদের স্লোগানে সাতক্ষীরার রাজপথ প্রকম্পিত করেন এবং এই মিছিলের মাধ্যমে তারা সাতক্ষীরা ২ আসনে বাংলাদেশ জাসদের নিজস্ব শক্তির জানান দিয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!