বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

ভোমরায় টাক্সফোর্সের অভিযান: ৩ টন রসুন উদ্ধার ও ১ লাখ টাকা জরিমানা

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার ভোমরায় টাক্সফোর্সের অভিযানে স্থলবন্দরের মেসার্স আরডি এন্টারপ্রাইজ হতে ৩ টন রসুন উদ্ধার ও ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর ‘২৪) দুপুর ২ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধীনস্থ ভোমরা বিওপির ভোমরা স্থলবন্দর সংলগ্ন মেসার্স আরডি এন্টারপ্রাইজে  টাস্কর্ফোস অভিযান পরিচালনা করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে স্থলবন্দরের মেসার্স আরডি এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান দেশীয় রসুন ভারতে পাচার এবং বাজারে মূল্য বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম সংকট তৈরীর জন্য গুদামজাত করছে। এমন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় ব্যাটালিয়ন সদর হতে বিজিডিও-২৫৩ সহকারী পরিচালক মোঃ মাসুদ রানার নেতৃত্বে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস, ১ প্লাটুন বিজিবি সদস্য এবং সাতক্ষীরা সদর থানার ৮ জন পুলিশ সদস্যের একটি দল সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দরের মেসার্স আরডি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে টাস্কফোর্স দল কর্তৃক মেসার্স আরডি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের গোডাউন থেকে ৩ টন রসুন উদ্ধার করে, যার আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা ।  

বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, টাস্কফোর্স দল মেসার্স আরডি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের মালিক পংকজ দত্ত’কে দেশের রসুন ভারতে পাচার এবং দেশীয় বাজারে মূল্য বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম সংকট তৈরীর জন্য গুদামজাত করার দায়ে ১ লাখ টাকা জরিমানা করে।  

তিনি আরো জানান, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির কৃত্রিম সংকট ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধকল্পে মহতি উদ্যেগে বিজিবির এমন দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জানিয়ে অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!