বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

উৎসব সফল করতে কবিতা পরিষদ সাতক্ষীরার সভা অনুষ্ঠিত

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় বিশতম কবিতা উৎসব সফল করতে কবিতা পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর’২৪) বিকেল ৪ টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ সভা অনুষ্ঠিত হয়। 
কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি কবি মন্ময় মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি মন্ডলীর সদস্য কাজী গুলশান আরা, দিলীপ কুমার মন্ডল দিব্যানন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, অর্থ সম্পাদক একোব্বর হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য কবি গাজী হাবিব, বিশতম কবিতা উৎসবের প্রধান সমন্বয়ক হেলাল সালাহউদ্দীন, মো. রবিউল ইসলাম, সুকুমার মন্ডল প্রমুখ। 
‘বৈষম্যের বিরুদ্ধে কবিতা’ স্লোগানকে প্রতিপাদ্য করে সভায় বিশতম কবিতা উৎসব সফল করতে কার্যনির্বাহী কমিটির এ সভায় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
উল্লেখ্য, আগামী ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ টা থেকে সারাদিন ব্যাপী বিশতম কবিতা উৎসব অনুষ্ঠিত হবে। কবিতা উৎসবের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ। সারাদিন ব্যাপী জেলার ৭ উপজেলার কবিদের স্বরচিত কবিতা পাঠ ছাড়াও দেশের বিশিষ্ট তিনজন ব্যক্তিকে প্রতিবারের ন্যায় এবারও উৎসব মঞ্চে ‘কবিতা পরিষদ পুরস্কার-২০২৪’ প্রদান করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!