রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা

তালায় বাজেট বিষয়ক নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

জেন্ডার, জলবায়ু ও তারুণ্যের জন্য পর্যাপ্ত বরাদ্দ প্রদান দাবীতে সাতক্ষীরার তালায় বাজেট বিষয়ক নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা ভূমিজ ফাউন্ডেশন’র আয়োজনে, সুশীল প্রকল্পের অধিন মঙ্গলবার (২৬ নভেম্বর’২৪) সকালে ভূমিজ ফাউন্ডেশন সেমিনার কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। ইউরোপীয়ন ইউনিয়ন, অ্যাকশন এইড, গণতান্ত্রিক বাজেট আন্দোলন ও সেন্টার ফর পিস এন্ড জাস্টিস’র সহযোগীতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ভূমিজ ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা।

ভূমিজ ফাউন্ডেশন’র প্রকল্প কর্মকর্তা দে অঞ্জন কুমার’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস। সংশ্লিষ্ট খাতে বাজেটের গুরুত্ব বিষয়ক তথ্য উপস্থাপনা করেন, ডিবিএম’র সদস্য কিশোর চন্দ্র বালা।

সভায় অন্যান্যের মধ্যে স্বদেশ’র পরিচালক মাধব চন্দ্র, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তালা শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, মহিলা বিষয়ক অফিসের সহকারী কর্মকর্তা দেবকী রাণী, সাংবাদিক বি. এম. জুলফিকার রায়হান, সেলিম হায়দার, অন্ত্যজ নেতা ইমদাদুল ইসলাম, সোমা সরকার, ভূমিজ কর্মকর্তা তারেক সরকার ও স্বপ্না বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। এরআগে একই বিষয়ে ছাত্র ও যুবদের সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থী, যুব সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরীক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও অন্ত্যজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!