বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন  

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রদলের আয়োজনে তারেক রহমানের ৫৬ তম জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৫৪০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিন পালন।

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষে সোমবার সকালে এফসি মার্কেট এর পাশে কেককাটা ও দোয়া অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা ছাত্রদলের হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এস এম মনজুর মোরশেদ মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ আবু রায়হান।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট আরিফুর রহমান আলো, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ও কালিগজ্ঞ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা শহর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শিবলুর রহমান, দেবহাটা খান বাহাদুর আহসানউল্লাহ কলেজছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহিম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল নেতা মেহেদী হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পলিটেকনিক কলেজ ছাত্র নেতা আব্দুল্লাহ আল মামুন নাঈম শেখ নাঈম, রাজিবুল বিশ্বাস, তানভীর রাজা, আব্দুল হান্নান প্রমূখ।

উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা আহসান হাবীব রোকন।

দোয়া অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু সার্বিক মঙ্গল কামনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!