বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন  

করোনা প্রতিরোধে উঠান বৈঠকের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি করছি-পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৩৩২ বার পড়া হয়েছে

“করোনা নয় আতঙ্ক, থাকতে হবে সতর্ক, প্রতিকার অপেক্ষা, প্রতিরোধ শ্রেষ্ঠ উপায় ও মুজিববর্ষের অঙ্গিকার কাউন্সিলর হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীত মৌসুমে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব প্রতিরোধকল্পে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ নভেম্বর ২০২০) বিকাল সাড়ে ০৪টায় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ডের রইচপুর রাজ্জাকের মোড় সংলগ্ন সমাজকল্যাণ পরিষদের ছাদে আলহাজ্ব আব্দুল কাদের এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু। প্রধান অতিথির বক্তব্যে পৌর কাউন্সিলর কালু বলেন,‘আমি আমার ওয়ার্ডের মানুষদের অত্যন্ত ভালবাসি। সেই ভালবাসা থেকে করোনা ভাইরাস প্রতিরোধে এই মানবিক উদ্যোগ নিয়েছি। মুজিববর্ষের অঙ্গিকার কাউন্সিলর হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীত মৌসুমে করোনা ভাইরাস প্রতিরোধে আমার এলাকার জনগণকে সতর্ক ও সজাগ রাখতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক উঠান বৈঠক করে গণসচেতনতা সৃষ্টি করছি।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহিম, আলহাজ¦ কবির হোসেন, আলহাজ্ব আফছার সরদার, পৌর ০৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল কুদ্দুস, আব্দুল মজিদ, কামাল হোসেন, খাদেমুল ইসলাম, রেজাউল ইসলাম, আবুল হোসেন, পলাশ, আব্দুল জলিল, আনারুল ইসলাম ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফজলু ঢালী প্রমুখ।

এসময় সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ডের রইচপুর রাজ্জাকের মোড় এলাকার ৩ শতাধিক নারী ও পুরুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ০৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফজলু ঢালী। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!